সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আমি মানুষ, ফেরেস্তা নয়, ভুল-ক্রুটি থাকতে পারে। উন্নয়ন ও সুশাসনের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিন।
শনিবার (২৮ অক্টোবর) সকালে সিংড়া উপজেলার কলম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধা ভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাবা, মা, ভাই এবং আত্মীয়-স্বজনদের হারিয়ে দেশের মানুষের সেবা করছেন। কেউ প্রতিবন্ধী, কেউ বৃদ্ধ, কারো স্বামী নেই, তাদের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ তো আগে ভাবেনি। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী লাখো মানুষের ভাতার ব্যবস্থা করেছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতির একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। যদি আমরা এ দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আমাদের রাজনীতি করার কোনো স্বার্থকতা আসবে না। জনগণের সেবা, উন্নয়ন একজন রাজনীতির ব্যক্তির মূল লক্ষ্য।
পলক বলেন, গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা যত কিলোমিটার পাকা রাস্তা, স্কুল-কলেজ, মাদরাসার বহুতল ভবন, যত পাকা ঘর নির্মাণ ও তরুণ-তরুণীর চাকরি দিয়েছেন, তা স্বাধীনতার ৫০ বছরেও দেশে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছিলেন বলে আজ আপনারা উন্নয়ন পাচ্ছেন। সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন।
পলক আরও বলেন, এমপি-মন্ত্রী হিসেবে আমার অনেক ভুল আছে। আমি মানুষ, ফেরেস্তা নই, আমার ভুল-ক্রুটি আছে। আমার ভুল কতখানি আর আমার এলাকার মানুষের সেবা কতখানি করেছি— এ দুইটা মিলে আপনারা সিদ্ধান্ত দেবেন। যদি আমার ভুলের চেয়ে আমার সেবা, সুশাসন এবং উন্নয়ন বেশি হয়, আপনারা আর একবার নৌকা মার্কায় ভোট দেবেন। যদি কম হয় আপনারা যে সিদ্ধান্ত দেবেন আমি মাথা পেতে নেবো।
কলম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মইনুল হক চুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments