ডেস্ক রিপোর্ট: কাঙ্গাল হরিনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ ২৯ এপ্রিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, জসিমউদ্দিন, প্রদীপ সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক, সাহিত্যিক, বাউলশিল্পী কাঙ্গাল হরিনাথ ১৮৩৩ সালে কুষ্টিয়ার কুমার খালিতে জন্ম গ্রহণ করেন। তার হাত ধরে এই জনপদে বাংলা ভাষার প্রথম পত্রিকা প্রকাশ হয়। ১৮৬৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা নামে মাসিক পত্রিকা প্রকাশ করেন। ১৮৭৩ সালে তিনি ছাপাখানা ও স্থাপন করেন। তিনি গ্রামবার্তায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ছাড়াও কৃষকদের উপর নীলকর ও জমিদারদের শোষন অত্যাচারের কথা উঠে আসতো। তিনি লালনের ভাবশিষ্য ছিলেন। জমিদারদের নির্দেশে কাঙ্গাল হরিনাথকে ধরতে গেলে লালন তার সঙ্গী সাথীদের লাঠিয়াল বাহিনী জমিদারদের পাইক পেয়াদাদের প্রতিহত করেন। তিনি এক হাজার বাউল গান ও ৩৭ টি বই লিখেছেন। সাহিত্য চর্চায় কাঙ্গাল হরিনাথের শিষ্যদের মধ্যে অক্ষয় কুমার মৈত্রেয়, দীনেন্দ্রনাথ রায় এবং জলধর সেন পরবর্তীকালে বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি ১৮৫৬ সালে কুমার খালিতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির উদ্বোধন করেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। নেতৃবৃন্দ মনীষী কাঙ্গাল হরিনাথের জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমানে দেশের শোষিত নিপীড়িত শ্রমজীবী মানুষদের অধিকার সংগ্রামে অংশ গ্রহণ করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments