মোঃ সাইফুল্লাহ (ঢাকা) সাভার: হেমায়েতপুরে অভিযান চালিয়ে ১৬৫ কেজি ওজনের একটি কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মোঃ দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের এই মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সাভারে এনে রেখেছিলেন। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবীর। এর আগে, বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একেএইচ টাওয়ারের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নীচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেন (৬১) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।একটি ওয়ালটন ফ্রিজের পূরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করা হয়েছিল। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ কেজি। মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাত বদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের চেষ্টা চলছিল। সর্বশেষ আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে এসেছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মূর্তিটির বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানা যায়। এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আশিক ইকবাল, এসআই মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments