স্টাফ রিপোর্টার: ‘ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি ২০২৫’ টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
২২ মার্চ ২০২৫ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি দল কিশোরগঞ্জের বিপক্ষে ৮-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেয়।
ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) দেশে নারী হকির প্রসারের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনালে কিশোরগঞ্জের ফরোয়ার্ড ফারদিয়া আক্তার রাত্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বিকেএসপির অর্পিতা ৩০টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিএইচএফের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি চলে ১১ মার্চ থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নেয় বিকেএসপি ও দেশের ১০টি জেলা পর্যায়ের দলসহ মোট ১১টি দল। মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিকেএসপির পাশাপাশি রয়েছে দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, পটুয়াখালী, রাজশাহী, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, রংপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জ। এই দলগুলো দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম ও কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী মাঠে।
এই উদ্যোগটি দেশে খেলাধুলার প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশে ক্রীড়া ক্ষেত্রে সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ব্যাংকটি নারীদের খেলাধুলার বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতায়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments