স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার কোন বিকল্প নেই। জাতীয় ইস্যুতে ঐক্যমত গড়ার লক্ষে এনডিএম ধারাবাহিকভাবে বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করছে। নিরপেক্ষ নির্বাচন এবং ভিন্নমত দমনের অপকৌশলের বিরুদ্ধে এনডিএম'র সাথে যুগপৎ কর্মসূচি পালনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আগ্রহ দেখিয়েছি।
বুধবার বিকেলে এনডিএমের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগি সংগঠনের সমন্বয়ে যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলীয় কর্মসূচি বিস্তারের উদ্দেশ্যে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
ববি হাজ্জাজ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের বৃহত্তর শক্তির ঐক্য নিয়ে আমরা কাজ করছি৷ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম। আগামী জানুয়ারিতে দলের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই লক্ষে দলের সব নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মোঃশাহাদত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুসেইন মোঃ শাহাদাৎ, ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments