দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শান্ত মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা ড. ফজলুল হক গার্লস কলেজের সামনে দূর্ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২.৩০টার দিকে তার মৃত্যু হয়। নিহত শান্ত মন্ডল উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং হোসেনাবাদ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মথুরাপুর বাজারের দিকে যাওয়া পথে মোটরসাইকেল যোগে শান্ত মন্ডল দ্রুত বেগে ট্রলিকে ওভারটেক করার সময় দ্রুতগামী ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments