বরিশাল অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীভাঙনের ঝুঁকিতে থাকা মানুষের পাশে আছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, দেশের সাড়ে ৬শ’ জায়গায় নদী ভাঙন হয়। এর মধ্যে ৬৫ টি স্থান ঝুঁকিপূর্ণ এবং ২৬টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ। সেগুলো সনাক্ত করে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। পানি কমলে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।
আজ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়ায় নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, বর্তমান সরকার মানবতার পক্ষের সরকার; ভাঙন কবলিত মানুষের দুর্দশা লাঘবে এ সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, পূর্বের তুলনায় ভাঙন ও ক্ষয়ক্ষতি কমে আসছে, ভবিষতে তা অব্যাহত রেখে আরো উন্নতির লক্ষ্যে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
প্রতিমন্ত্রী আরো বলেন, বরিশালের বিভিন্ন এলাকায় নদী ভাঙন হচ্ছে। ভাঙন কবলিত এলাকায় যেভাবে কাজ করলে ভাল হবে সেভাবেই কাজ করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যেহেতু স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশেই নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments