মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদর্শিত ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে নগরীর সাহেববাজার এলাকায় এসব ব্যানার ছিড়া হয়। এ নিয়ে মহানগর আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ঘটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীতে ব্যানার ও ফেস্টুন সাটিয়েছিলেন। ব্যানার ফেস্টুনগুলোতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের ছবি ছিল। বিএনপির মিছিল থেকে সেগুলো ছিড়ে ফেলা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপির একটি বিক্ষোভ মিছিল সাহেববাজার আরডিএ মার্কেট এলাকা অতিক্রম করার সময় কয়েকজন যুবক বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেন। এসময় তারা বঙ্গবন্ধুর ছবির উপর পা দিয়ে পিসে চলে যায় ও উল্লাস করতে দেখা যায়। পরে মিছিলটি ভূবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ।
এই বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার বলেন, শুক্রবার (১২ আগস্ট) বিকেলে বিএনপি রাজশাহী নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বিএনপির নেতা কর্মীরা সাহেববাজার, আরডিএ মার্কেট ও নিউ মার্কেটের সামনে সাটানো বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের শোকের ছবিগুলো হাত দিয়ে ও ব্লেড মেরে ছিড়ে ফেলেছে। আমরা বিষয়টি আরএমপির পুলিশ কমিশনার জানিয়েছি এবং অনুরোধ করেছি ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিতে। আমরা প্রয়োজনে মামলা দায়ের করব। শোকের মাসের জন্য আমরা একটু থেমে আছি। শোকের মাস শেষ হলেই আমরা এটি রাজনৈতিক ভাবেই মোকাবেলা করব।
মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, মিছিল থেকে শোক দিবসের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরণের কাজ অন্যায়। যদি কেউ এ কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোন মামলা হয়নি। তবে আমরা নিজেরা সিসিটিভি ফুটেজ দেখে যারা জড়িত তাদের চিহিৃত করার চেষ্টা করছি বলে জানান।
উল্লেখ্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে নগর ও জেলা বিএনপি। পৃথকভাবে তিনটি স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। এর মধ্যে নগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ইশার নেতৃত্বে সগরপাড়া মোড় থেকে, নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে কাগিরগঞ্জ মোড় থেকে এবং জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হয় নগরীর অলোকার মোড় থেকে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments