বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ সদর ও রাজনগর উপজেলাসহ মৌলভীবাজার শহরে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর ২০২৩) সকালে তিনি দলীয় সিনিয়র নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রাজনগর উপজেলার ফতেহপুর, অন্তেহরি বাজার ও গ্রাম এবং মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশজুড়ে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাতুড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান, পার্টির জেলা শাখার সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কমরেড নজরুল ইসলাম, আবদুল আউয়াল, মো. ফয়েজ, শেখ মো. আবুসাঈদ, রিপন মালাকার, শুভ রঞ্জন চৌধুরী, ফজল মিয়া, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় কৃষক সমিতি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “নতুন এক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা, উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রার স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থসামাজিক টেকসই কর্মসূচি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপসহ বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন-সংগ্রামের নতুন এক দায় নিয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে প্রার্থী দিয়েছে।” এ সময় তিনি সবার সর্বাত্মক সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় সর্বস্তরের জনগণের ভোট প্রার্থনা করেন।
নির্বাচন প্রসঙ্গে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ বলেন, “মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলাবাসীর চাহিদা পূরণে সব কাজই করা হবে। এই দুই উপজেলাবাসীই আমার কাজের মূল প্রেরণা। আমি তাদের এ প্রেরণাকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি এ সংগ্রামের উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবে এই দুই উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের সমতা-ন্যায্যতা প্রতিষ্ঠায় সমৃদ্ধির জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে উৎসাহ-উদ্দীপনা, স্বতঃস্ফুর্ততা ও উত্তাপ তত বাড়ছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments