স্টাফ রিপোটার: প্রথমবারের ভোটারসহ তরুণ প্রজন্মকে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অভ্ ক্রিয়েটিভ টেকনোলজি’র স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ও উইন্টার সেমিস্টার ২০২৩ -এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, আপনারা কাকে ভোট দেবেন তা আপনাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। শুধু একটাই অনুরোধ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দেবেন না। ভোট দেয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নিন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী। বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসতে পারে তা জাতির পিতা ভারত-পাকিস্তান বিভক্তির আগেই অনুমান করতে পেরেছিলেন। তৎকালীন ভারতের ইত্তেহাদ পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, ১৯৪৭ সালের ৭ জুলাই কলকাতায় এক সভায় বঙ্গবন্ধু এ আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে তাঁর আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হয়।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অভ্ ক্রিয়েটিভ টেকনোলজি’র উপাচার্য ড. মোঃ শাহ-ই-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের সদস্য ডাঃ আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোমুগ্ধকর বিভিন্ন সংগীত ও নৃত্যের মূর্ছনায় অনুষ্ঠান মাতিয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও কালচারাল ফোরামের শিল্পীরা।
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
সব মন্তব্য
No Comments