ডেস্ক রিপোর্ট : বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে জিয়াউর রহমানের লাশ দেখেছিলেন কি না - প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশ্ন রাখেন।
বিএনপি এখন চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের অস্তিত্ব প্রমাণে উঠে পড়ে লেগেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'মির্জা ফখরুল সাহেবকে আমি সম্মান করলেও ক্রমাগত মিথ্যা বলার কারণে জনগণ তাকে মিথ্যা ফখরুল বলছে। তিনি যে বারবার জিয়ার লাশের কথা বলছেন, আমার প্রশ্ন, তিনি কবরে জিয়ার লাশ নিজে দেখেছেন কি না! এ যেন স্কুল শিক্ষার্থীদের মিছিল হচ্ছে ধানমন্ডিতে আর উত্তরায় বসে 'নওশাবা' কাল্পনিক বক্তব্য দিচ্ছে।'
ড. হাছান বলেন, 'আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে, অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন। অপরদিকে বিএনপি নেতারা করোনার প্রথম দফায় ত্রাণ বিতরণের ফটোসেশন করেছেন, দ্বিতীয় দফায় সেটিও করেননি।'
আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি সহ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে সমবেত সাহায্যপ্রার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments