ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টায় সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে গ্রেফতার করে।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, সে আগারগাঁও এবং ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments