স্টাফ রিপোর্টার: এলাকাবাসির কষ্টলাগবে বিশুদ্ধ খাবারের পানির পাম্প উদ্বোধন করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম (মনু)। এতে প্রায় ২হাজার বাসিন্দারা বিশুদ্ধ খাবারের পানি পান করতে পারবেন।
শনিবার বিকালে রাজধানীর কোনাপাড়া শাহজালাল রোডে এই পানির পাম্পের উদ্ভোদন করা হয়।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, অত্র এলাকার মানুষজন দীর্ঘদিন বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ছিল। আজকে এই পাম্প উদ্বোধনের মধ্যদিয়ে এলাকার মানুষজনের পানি সংকট নিরসন হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আপনারা আমার নেত্রীর জন্য দোওয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন। আপনারা মনে রাখবেন শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, ততদিন কারো কোনো কষ্ট থাকবে না।
বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এর সভাপতিত্বে ও সাবেক মেম্বার আসফাকুর রহমান (ভূট্টু) সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ৬৪,৬৫ ও ৬৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা এবি এম আরিফ, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলীম, যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেলসহ স্থানীয় আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগ, সেবকলীগসহ ৬৪নং ওয়ার্ড আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments