কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার দেখা মিলেছে সামনের এক পা ছাড়া জীবিত একটি কচ্ছপ। এটির ওজন ২৫ থেকে ৩০ কেজি। মঙ্গলবার দুপুরের দিকে ঝাউবাগান পয়েন্ট এলাকায় এটিকে স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা আহত এ কচ্ছপটিকে উদ্ধার করে। পরে আহত এ কচ্ছপটিকে প্রথমিক চিকিৎসা দিয়ে সমুদ্রে অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগ, ট্যুরিষ্ট পুলিশ ও নৌ-পুলিশ, ইউএস এইড ইকোফিস-২ ওয়ার্ডফিস’র সহযোগী গবেষক ও ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে এ বছর ৭ টি মৃত কচ্ছপ কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে বলে জানা গেছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়া মাত্র আমাদের সদস্যরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করেছে। এটির উপারের অংশে ও নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে এ কচ্ছপটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া এটির সামনের বাম পা অনেক আগেই হারিয়েছে।
ইউএস এইড ইকোফিস-২ ওয়ার্ডফিস’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কচ্ছপ সমুদ্রের পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেকটা গুরুরত্বপূর্ন ভূমিকা পালন করে। এটি মূলত জলপাই রাঙা সামুদ্রিক কাছিম। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লিপিডোসিলাস ওলিভেসা। এসব কচ্ছপ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। তবে এটির সামনের একটি পাখনা নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে কচ্ছপটিকে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments