কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এবার ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামের এক অটো চালকে জুতা পেটা শেষে মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত রেজাউলের বাড়ি টিয়াখালী ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় শিশু থেকে শুরু করে অনেক নারীদের উত্ত্যক্ত করার পাশাপাশি অশালীন অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে। শুক্রবার সন্ধ্যায় একই আচরন করলে বিক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে ধরে উত্তমমাধ্যম শেষে মাথা ন্যাড়া করে দেয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments