রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তিসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শুরু হয়ে ব্যানার-প্লাকার্ড হাতে থাকা শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখর বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এক পর্যায়ে এতে সাধারণ জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলোত্তর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদ সজীব । এসময় তিনি বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাস্তা কিংবা নিজ বাসার সামনে কেউ নিরাপদ নয়। নারীদের কোথাও নিরাপত্তা নেই। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে বলছি,অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন,তা না হলে মানুষ আবার সড়কে নামতে বাধ্য হবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments