ডেস্ক রিপোর্ট: ভারতের ১ম স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্মারক শহীদ মিনারে শীর্ষে ১৮৫৭ সালে শহীদদের স্মরণে' লেখাটি পুনস্থাপন করাসহ ৬ দফা দাবিতে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান।
রবিবার (২৫ আগষ্ট ২০২৪) সকাল ১১ টায় ১৮৫৭ সালের ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত এবং জগন্নাথ বিশ^বিদ্যালয়, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দি কলেজসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ পুরান ঢাকার মানুষের অবসর বিনোদন, অক্সিজেন গ্রহণ ও প্রাতঃভ্রমণ, সাংস্কৃতিক কর্মকান্ডে একমাত্র স্থান ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক-এর অভ্যন্তরে ১৮৫৭ সালের ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের শীর্ষে ১৮৫৭ সালে শহীদদের স্মরণে লেখাটি পুনস্থাপন করাসহ ৬ দফা দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ। স্মারকলিপি প্রদানের পূর্বে নগর ভবনের প্রধান ফটকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মীরুজ্জামান খান ও পরিচালনা করেন সদস্য সচিব আক্তারুজ্জামান খান। বক্তব্য রাখেন পুরান ঢাকার নাগরিক মোঃ আল-আমিন সরদার, মোঃ সেলিম হাওলাদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির অন্যতম সদস্য আব্দুল কুদ্দুস হাওলাদার প্রমুখ। বক্তাগণ বলেন, বাহাদুর শাহ পার্ক শুধু পার্ক নয়। এটি ১৮৫৭ সালের ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক স্থান। ১৮৫৭ সালের ২২ নভেম্বর যুদ্ধে অংশগ্রহণকারী আহত এবং পালিয়ে যাওয়া দেশপ্রেমিক বীর সিপাহীদের ধরে এনে ১১ জন সেনাকে এই স্থানে বর্বর ইংরেজরা নির্যাতন করে গাছে সাথে ঝুলিয়ে হত্যা করে। এই ঘটনায় ধারাবাহিকতায় ১৮৫৮ সালে রাণী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে এবং এই ময়দানের নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে ১৯৫৭ সালে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধের ১০০ বছর পূর্তিতে বীর শহীদদের স্মরণে শহীদ মিনার তৈরি করা হয় এবং নামকরণ হয় বাহাদুর শাহ্ পার্ক। সেই ইতিহাস সংরক্ষণের বদলে বর্তমান প্রজন্মের কাছ থেকে সাহসী বীরদের গৌরবজ্জ্বল ভূমিকা আড়াল করা হচ্ছে। এই স্থানের মর্যাদা রক্ষা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের একান্ত কর্তব্য। অত্র এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রাত ও সান্ধ্য ভ্রমণকারী বয়ঃবৃদ্ধ সম্মানিত নাগরিক ও সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক-এর ঐতিহাসিক মর্যাদা অক্ষুন্ন রাখা উদ্দেশ্যে পূর্বের ন্যায় শহীদ মিনারের উপরিভাগ থেকে মুছে ফেলা ১৮৫৭ সালে শহীদদের স্মরণে' লেখাটি পুনস্থাপন এবং এই শহীদ স্মৃতিস্তম্ভের রং পূর্বের ন্যায় লাল রং দিয়ে সুন্দর্য বর্ধন করা এখন সময়ের দাবি। সভাপতি তার সমাপনী ভাষনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে উদ্দেশ্য করে বলেন আপনার দূরদর্শী নেতৃত্ব ও দিক নির্দেশনার মাধ্যমে পুরান ঢাকার একমাত্র পার্কের পরিবেশ এবং স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগী ভূমিকা গ্রহণ করে জনগণের আস্থার প্রতিফলন ঘটাবেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments