ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক বহুভাষী অভিধান রচনার নিমিত্ত বাংলাসহ মোট ১৭টি ভাষায় (বাংলা, ইংরেজি, জার্মান, স্প্যানিশ, ফরাসি (ফ্রেঞ্চ), ইতালিয়ান, আরবি, ফারসি, তুর্কি, হিন্দি, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, পর্তুগিজ, রুশ, ডাচ ও মালয়) অভিধান গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত গঠিত ‘অভিধান বাস্তবায়ন কমিটি’ ও রচয়িতাগণের সমন্বয়ে অনুবাদ কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা আজ ১৬ সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আমাই-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোঃ তানিম নওশাদ (জার্মান ভাষা), আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক মালিহা হাফিজ (স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ), খণ্ডকালীন শিক্ষক মোঃ মেহেদী হাসান (তুর্কি ভাষা), অ্যাডজান্ট ফ্যাকাল্টি অঞ্জয় রঞ্জন দাস (হিন্দি ভাষা), খণ্ডকালীন শিক্ষক আফসানা ফেরদাউস আশা (চাইনিজ ভাষা), অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম (জাপানিজ ভাষা), Mrs. Gagaeva Kizil Gioul Assistant Professor (Russian Language), Mrs. Nilu Akter Intern Teacher (Chinese Language) Guizhou University এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘২০২৩ সনের মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিতব্য একুশে বই মেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুভাষী অভিধান গ্রন্থ সমূহের শুভ মোড়ক উন্মোচন করবেন বলে আশা প্রকাশ করি’।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments