জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকায় দিন দিন বে-অরেশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। সাধারণ মানুষ পৌর বাজারে কুকুর আতংকে ভুগছিলেন। ঠিক সেই সময়ে কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল জনগনের কথা চিন্তা করে যাতে কলারোয়ার পৌর এলাকা থেকে
জলাতংক রোগ নির্মূল করা যায় তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এই প্রথম কলারোয়ায় বে-অরেশ কুকুর (জীব হত্যা) না করে পৌর এলাকার জনগনকে (জলাতংক রোগ) থেকে বাঁচাতে কুকুরকে (ভ্যাকসিন) টিকা প্রদান কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় কুকুর এর জলাতংক প্রতিষধক টিকাদান কার্যক্রম শুরু করা হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ এ কর্মসূচি পরিচালনা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জলাতংক রোগ নির্মূল
করার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন-এই রোগ ৯৫ভাগই ছড়ায় কুকুরের মাধ্যমে। এর ফলে মানুষসহ অনান্য প্রাণির মৃত্যুও হতে পারে। তাই কুকুরকে ভ্যাকসিন দিলে এটা নির্মূল সম্ভব। তিনি আরো জানান, পৌরসভায় কুকুরের ভ্যকসিন হয়ে গেলে সেটায় লাল রং দিয়ে চিহ্নত করা হচ্ছে। এখন থেকে কুকুরে কামড় দিলে আর ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হবে না।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments