রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বুধবার রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে কর্মসূচির শুভ সূচনা করা হয়। বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু্ষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন , বানারীপাড়া
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, এটিএম মোস্তফা সরদার ও আব্দুল জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের, সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, মেহেদি হাসান উজ্জ্¦ল, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, মাহাতাব ইসলাম মহসিন, সাগর আহম্মেদ সাজু ও পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল প্রমুখ।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকন মাসুম বিল্লাহ, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, মনির হোসেন, সুমন সিদ্দিকী, মো. জামাল হোসেন, হৃদয় সাহা, সোয়ানুর রহমান নাঈম, সৌরভ ঘরামী ও মিরাজ হোসেন মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। পরে পৌর শহরে বাধ্য যন্ত্রের তালে তালে একটি আনন্দ শোভাযাত্রা বের করা
হয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments