আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জানিয়েছে, এ আয়োজনের সঙ্গে তাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার নির্ধারিত বক্তব্য বা সংবাদ সম্মেলনটি ভারত সরকারের উদ্যোগে হচ্ছে না। এটি একটি বেসরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠান এবং এর সঙ্গে ভারতের সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
ভারতের এই ব্যাখ্যা আসে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার পর। শেখ হাসিনার দিল্লি থেকে নির্ধারিত ভার্চুয়াল বক্তব্য নিয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লার কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য একটি দেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো পলাতক ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, অনুষ্ঠানটি একটি স্বাধীন ও বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত হচ্ছে। এ কারণে ভারত সরকারের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান হলো, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার বিষয় এবং প্রচলিত আইন অনুযায়ী তা বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার নির্ধারিত বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও, ভারতের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে বেসরকারি কোনো অনুষ্ঠানের দায়ভার সরকার নিচ্ছে না।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments