অনিক রায়, ফরিদপুরঅফীস: ফরিদপুর জেলা পুলিশ-এর উদ্যোগে ফরিদপুর পুলিশ হাসপাতাল-এ নবনির্মিত ও আধুনিকায়নকৃত প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিক ও দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই প্যাথলজি বিভাগটি স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের সমন্বয়ে এই প্যাথলজি বিভাগ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এখন থেকে দ্রুত, নির্ভুল ও আধুনিক পদ্ধতিতে বিভিন্ন রোগ নির্ণয় সম্ভব হবে। এতে বাইরে গিয়ে পরীক্ষা করানোর ঝামেলা কমবে, সময় সাশ্রয় হবে এবং উন্নত চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।”
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন প্যাথলজি বিভাগে অত্যাধুনিক ল্যাবরেটরি সরঞ্জাম স্থাপন করা হয়েছে এবং প্রশিক্ষিত জনবল পরীক্ষার কার্যক্রম পরিচালনা করবেন। এর ফলে রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা এখন থেকে হাসপাতালেই সম্পন্ন করা যাবে। এতে পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং দ্রুত রিপোর্ট পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আজমীর হোসেন এবং মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবনির্মিত প্যাথলজি বিভাগের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্যাথলজি বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে ফরিদপুর পুলিশ হাসপাতালের সেবার পরিধি ও মান উভয়ই বৃদ্ধি পাবে এবং পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা আরও সুদৃঢ় হবে।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments