বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর সদর থানার ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে গেলে চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক ও নাটোরের ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকারের মোবাইল এবং তার ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় সদর থানার ওসি নাছিম আহমেদ। এসময় ওসি নাছিম চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাম্যান সজিবুর রহমানকে ধাক্কাধাকিও করেন।
পরে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এসে ক্যামেরা ও মোবাইল ফেরত দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক দেবাশীষ কুমার সরকার বলেন, নাটোর থানা পুলিশের অপকর্ম বিষয়ে প্রতিবেদন করার জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে গেলে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে উঠেন এবং তার ব্যক্তিগত মোবাইল এবং টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেন। এসময় ক্যামেরাম্যান সজিবুরকে ধাক্কাধাক্কি করেন ওসি নিজেই।
পরে ছিনিয়ে নেয়া মোবাইল এবং ক্যামেরা একই থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান।
এরপর পুলিশরে উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ওন্ড অপারেশন) শরিফুল ইসলাম থানায় এসে থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের কাছ থেকে মোবাইল এবং ক্যামেরা নিয়ে সাংবাদিক দেবাশীষের কাছে ফিরিয়ে দেন। ওসির এমন কান্ডের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন ‘পুলিশ সুপার সারদায় আছেন আইজিপি স্যারের অনুষ্ঠানে। সেখান থেকে ফিরলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।“
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, “আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলছিলাম। এসময় তিনি সেলিমের বিরুদ্ধে কয়টা মামলা আছে জানতে চান এবং ক্যামেরাম্যান এসব রেকর্ড করছিলো। সেকারণে তাদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই। অফিসে ঢুকেই কথপোকথন রেকর্ড করা তো ঠিক না। তারা গোপনে ভিডও ধারন করছিলেন। এঘনায় আমি নিজেও দুঃখ পেয়েছি।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments