স্টাফ রিপোটার: পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক অব্যাহত ধরপাকড়, পাহাড়িদের ভূমি বেদখল ও নারী ধর্ষণ-নির্যাতনের বিরদ্ধে সোচ্চার হাওয়ার আহবান জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)। আজ শুক্রবার (৩ মার্চ ) বিকাল ৩টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তিন সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই আহবান জানান।
"পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়, অব্যাহত ভূমি বেদখল ও নারী ধর্ষণ বন্ধ কর" এই স্লোগানে লামা সরই ভূমি রক্ষা কমিটির সদস্য মথি ত্রিপুরাকে পুলিশ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা সভাপতিত্বে পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধ্জন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অংকন চাকমা ও ঢাকা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রনেল চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টনের জাতীয় মুক্তি কাউন্সিলের কার্যালয় থেকে শুরু করে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments