স্টাফ রিপোটার: স্বাধীনতা পদক ও ফ্রান্সের নাইট খেতাবে ভূষিত চিত্রকর শাহাবুদ্দিন আহমেদ দেশের নদ-নদী রক্ষায় শৈশবকাল থেকে মমত্ববোধ জাগ্রত করার কথা বলেছেন।
শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি রক্ষার সংগঠন 'নোঙর' আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সে বসবাসরত এই বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী।
তিনি বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আর আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যত্নবান হবে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।
নোঙর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজনে সহায়ক সংস্থা বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। তিনি বলেন, দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।
সভাপতি সুমন শামস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই চিত্রাংকনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান।
এ দিন আয়োজক ও সমবেত শিশুরা গত ১১ সেপ্টেম্বর শিল্পী শাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানায়। তিনিও নোঙর চেয়ারম্যান শামসের হাতে একটি স্মারক তুলে দেন।
উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৮ জুলাই ২০২৬ প্রধান ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ...
ডেস্ক রিপোর্ট: বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার ১৮ জুলাই ২০২৬ সকালে কোস্ট গার্ড ...
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
সব মন্তব্য
No Comments