ক্যাব ও সমকালের যৌথ গোলটেবিল বৈঠক
স্টাফ রিপোর্টার: এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; শুধু জুলাই সনদ না, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার তাদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছেনা। তাদের প্রাথমিক কার্যক্রমে মনেহচ্ছে ক্রমশ: তারা পুরোনো দলীয়করণ নীতিতেই চলছে এবং চলবে। আজ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও দৈনিক সমকাল এর যৌথ আয়োজনে “বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। বৈঠকে বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির ১৭ নম্বর দফা পাঠ করে তিনি বলেন; বিএনপি বলেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থবিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। বাস্তবে ৩১ দফার ১, ৮ ও ৯ নম্বর দফা শুরুতেই বিএনপি রক্ষা করেনি বলে তিনি অভিযোগ করেন ।
দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন ক্যাব-এর জ্বলানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। বৈঠকে ধারনাপত্র তুলে ধরেন, ক্যাব-এর প্রতিনিধি শুভ কিবরিয়া। গোলটেবিলে অনলাইনে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিডি’র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ক্যাব সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, এনসিপি, গনসংহতি আন্দোলন, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
মজিবুর রহমান মঞ্জু তাঁর বক্তব্যে আরও বলেন, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩২ হাজারেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইনফ্রাস্টাকচার তৈরী করা হয়েছে। এর পেছনে বছরে ৯১ হাজার কোটি টাকা ক্যপাসিটি চার্জের নামে দুর্নীতি করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, নির্বাচনে বড় বড় ঋণখেলাপিরা অংশ নিয়ে এমপি হবার পর তারা কীভাবে এই দুর্নীতি ও অপচয় থেকে দেশকে উদ্ধার করবে? তিনি বলেন এই সংসদকে আমরা পর্যবেক্ষণ করবো, তারা যদি রাষ্ট্রের সমস্যাকে প্রাধান্য না দিয়ে অতীতের মত অহেতুক রাজনৈতিক বিতর্ক নিয়ে সময় কাটায় তাহলে আমরা যারা নির্বাচনে জিততে পারিনি কিন্তু বিপুল সংখ্যক নাগরিকের সমর্থন পেয়েছি তারা একটি ছায়া সংসদ তৈরি করতে বাধ্য হবো। জনাব মঞ্জু বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে দেশের সংকট সমাধান বিষয়ে জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, ক্যাবের উচিত হবে শুধু সিভিল সোসাইটি বা রাজনীতিবিদদের নিয়ে মিটিং নয় এর পাশাপাশি সাধারণ জনগণ অর্থাৎ কনজুমারদের সচেতন করার জন্যও তারা উদ্যোগ নেবেন বলে আশাকরি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments