স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও আগামী ৮ নভেম্বর শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে বিএনপি।
আজ বুধবার (০৬ নভেম্বর) দুপুরে ডেমরা থানার কাজলার নবী টাওয়ারে ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী(আংশিক) থানা বিএনপির এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী।
সভায় সভাপতির বক্তব্যে নবী উল্লাহ নবী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও আগামী ৮ নভেম্বর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালি সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
নবী উল্লাহ নবী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-০৫ আসন তথা ডেমরা-যাএাবাড়ী ও কদমতলী (আংশিক) সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ব্যাপক শোডাউন তৈরি করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালিতে যোগ দিবো।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মরণকালের সেরা র্যালি করবে বিএনপি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এজন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, ঢাকা মহানগর দক্ষিন কৃষকদলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস,ডেমরা থানা বিএনপির আহবায়ক পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খানসহ থানা,ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments