স্টাফ রিপোটারঃ বানভাসী মানুষের ত্রাণের অর্থ সংগ্রহ করতে সাধারণ জনগণের সহযোগিতা নেবে বিএনপি। আগামী ২৩ জুন থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে তারা।
মঙ্গলবার (২১ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তের কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৩ তারিখ থেকে প্রথমে আমরা জনগণের কাছে লিফলেট বিতরণ করবো। লিফলেটে তাদের (জনগণের) কাছে আমরা ভিক্ষা চাইব। জনগণের কাছ থেকে যে যা দেয়-এক টাকা দেন, ৫০ পয়সা দেন-সবার কাছ থেকে আমরা ভিক্ষা চাইব। পরের দিন আমরা যাবো, ভিক্ষা চাইব-তারা যা দেবেন এটা আমরা গচ্ছিত করব, গচ্ছিত করে এটা আমরা বন্যার্তদের কাছে পাঠিয়ে দেবো।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এটা করার মূল কারণটা হচ্ছে, আমরা জনগণের দল। ডোনেশনে ১০ জনের কাছ থেকে অর্থ নেয়ার চাইতে কোটি জনের কাছ থেকে সাহায্য নিয়ে করা যাতে জনগণ জানল যে, আমি পার্টিসিপেশট করছি। আমরা সেটা বাহক হিসেবে দিয়ে আসলাম। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই কার্যক্রম অনুমোদন দিয়েছেন। চেয়ারম্যানের নির্দেশ বন্যার্তদের জন্য ঝাপিয়ে পড়তে হবে।
মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় এই সভায় উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানও বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments