বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে আজ ০৭ নভেম্বর রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের নগর স্বাস্থ্য’ বিষয়ক ৪-দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও ইউএনএফপিএ বাংলাদেশের চীফ অফ হেলথ ড. বিভাবেন্দ্র সিং রঘুবংশী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম সূচনা বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং অতিদ্রুত নগরায়ন দেশের নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে বর্তমান সরকার নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিতকরণে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশ এখন দ্রুত নগরায়ন, শিল্পের সম্প্রসারণ, ক্রমবর্ধমান আয় এবং অসংক্রামক রোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও জনসংখ্যাগত পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমানে বাংলাদেশের ৪০ শতাংশ লোক শহর এলাকায় বাস করে। শহর এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫ শতাংশ অথচ দেশের মোট জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪ শতাংশের নিচে। তিনি বলেন, রাজধানী ঢাকার জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। অন্য ৫টি বিভাগীয় শহরে ২৯ শতাংশ এবং ৩০৯ টি পৌরসভা শহরে ৩১ শতাংশ মানুষ বাস করে।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং ইউএনএফপিএ কে আন্তরিক ধন্যবাদ জানান। এই প্রশিক্ষণ কর্মসূচি নগর স্বাস্থ্য আইন প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments