মোঃ পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন জানান, এই ঘটনায় সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এসময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে রাজশাহী মহানগরীতে এবং পুঠিয়ার বানেশ্বরে বিক্ষোভ মিছিল ও প্রদিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। বিকেল চারটায় রাজশাহী সিটি করপোরেশনের সদস্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয় রানীবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হবে।
এছাড়াও একই সময়ে পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় হইতে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকবেন, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলিউজ্জামান মন্টু , সাধারণ সম্পাদক আবুল মোঃ আজাদ, সহ-সভাপতি আব্দুল মালেক মেম্বার, বানেশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক, পুঠিয়া আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments