নুসরাত জাহান, ভোলা:তিন দিকে নদী এক পাশে সমুদ্র দ্বারা বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রত্যেক বছরের মতো এবারও নির্দিষ্ট সময় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ পড়ছে। জেলে পল্লীতে খুশির উল্লাসে মেতে উঠে।সদর উপজেলার বিভিন্ন মাছ ঘাট ঘুড়ে ঘুড়ে দেখা যায়, গতকয়েক দিন আগে থেকেই জেলেদের জালে ইলিশ পড়ছে। তাছাড়া, দেশের মৎস্য সম্পদ বিভাগও বলছে, গত চারপাঁচ দিন নদীতে ইলিশ পড়ছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে। গতকয়েক বছরের চেয়ে এবারই বড় বড় সাইজের ইলিশ জেলেদের জালে পড়ছে।দৌলতখান উপজেলার বিভিন্ন মাছ ঘাটে গিয়ে বড় সাইজের ইলিশের সন্ধান পাওয়া যায়। এখানকার ঘাটগুলোতে প্রচুর ইলিশ।বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন মাছঘাটে গিয়েও বড় ও মাঝারি সাইজের ইলিশ দেখা যায়। তবে এখানে বিভিন্নঘাটের আড়ৎদার ও জেলেদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অনেকেই বলছেন বড় সাইজের মাছ পাওয়া যায়। তবে বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অবৈধ জালে সয়লাব। দেখার মত কেউ নেই। লোকদেখানো একটি অভিযান হলেও কাজের কাজ কিছুই হয় না। এখনো শত শত অবৈধ জাল তেতুলিয়া নদীতে।এদিকে, তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন মাছের ঘাট ঘুরে ইলিশ দেখা যায়। তবে লালমোহন উপজেলার তেতুলিয়া নদীতে ইলিশ আছে। অবৈধজালে ভরপুর তেতুলিয়া নদী। যদি প্রশাসন এখানকার অবৈধজাল অপসারণ করে তবে, জেলেরা ইলিশ পাবে বলে আশা করছে।এখন যে পরিমান ইলিশ জেলেদের জালে পড়ে। এর চেয়ে ভরা মৌসুমে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছে স্থানীয় জেলেরা।তবে, ইলিশ নেই নদীতে? এমন প্রশ্ন করলে স্থানীয় জেলে সিরাজ মাঝি বলেন, ওরা মায়ের দুধ খেয়েও বলবে খাই নাই। ওরা এমন মিথ্যা বলবে।তিনি বলেন, মাছ নাই? কেমনে থাকব। জেলেরা দাদন নিছে, হেই দাদনের টেহা দেওয়া লাগব। যার কারণে কয় নদীতে মাছ নাই।জাল, সুতা কিনছে, সেখানে বাকি আছে। তার জীবনের টানে নান নদীর বুকে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments