মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: কৃষি জমি রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম এবং বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাধারনত ভোররাতে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়ে থাকে। সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে। উপদেষ্টা বলেন, এজন্য তিনি ভোররাতে রাজধানির আইন শৃঙ্খলা দেখতে বের হয়েছিলেন। শিল্পাঞ্চল সাভার, আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল। এখন আর নেই।এটি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। সাভার , আশুলিয়া ও ধামরাই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা ও দায়িত্বগত রয়েছেন। কৃষি জমি রক্ষায় সকলকে এগিয়ে আসার কথা বলেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডঃ মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, মোহাম্মদ জামিউল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ হর্টিকালচার সেন্টার রাজালাখ, সাভার, ঢাকা এবং প্রজেক্ট ডিরেক্টর টিস্যু কালচার তালহা জুবায়ের সহ প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments