রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচনে জাল ভোট হওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সময় সুখাইড় বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়, লক্ষণীয় বিষয় হলো উক্ত নির্বাচনে সর্বমোট ভোট কাস্টিং হয় ৪৪০টি কিন্তু গণনায় আসে ৪৬৮টি ভোট, যেখানে ভোট কাস্টিং হয়েছে ৪৪০ভোট সেখানে ৪৬৮টি ভোট কিভাবে কাস্টিং হয় এ নির্বাচনে মোট ২৮টি জাল ভোট দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপি জানান ভোট কারচুপির কারনে ১৮ তারিখের নির্বাচন স্থগিত করেন এবং চিঠির মাধ্যমে উপজেলা বিএনপিকে পুনরায় নির্বাচন দেওয়ার কথা উল্লেখ করেন । কিন্তু এ পযন্ত তা কার্যকর না হওয়াতে ইউনিয়ন বিএনপির সদস্যদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। এবং যেকোনো সময় যে কোন দূর্ঘটনা হতে পারে।
এসময় বক্তব্য রাখেন উজ্জ্বল মিয়া সহ- সাধারণ
সম্পাদক ইউনিয়ন বিএনপি যুবদল, আব্দুল ওয়াদুদ সাংগঠনিক সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি, সুজন মিয়া সদস্য ৪নং ওয়ার্ড বিএনপি।
এখানে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্যরা বলেন জাল ভোটের নির্বাচন মানিনা মানব না পুনরায় নির্বাচন দিতে হবে।
বক্তারা আরও বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নিকট ও সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি এবং ধর্মপাশা উপজেলা বিএনপির কাছে পুনরায় সুষ্ঠ ও একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments