স্টাফ রিপোটার: কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল রাতে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক দলটি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, কানাডা হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর ব্রাডলি কোটস বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। বৈঠক শেষে দুপুর ১টার দিকে তারা গুলশান অফিস থেকে বের হয়ে যান।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
তবে একটি সূত্র জানায় যেহেতু কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক হয়েছে সেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments