ডেস্ক রিপোর্ট: অবশেষে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার ( ৯ মে ) দিবাগত রাতে তার ঢাকা ত্যাগ করার খবর বিমানবন্দর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেমে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।
৫ আগষ্ট অভ্যূত্থানে আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনাসহ অনেক মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেন। গত সরকারের অনেক মন্ত্রী, এমপিসহ অনেক আমলা কারাগারে রয়েছে। এখনও গ্রেফতার চলমান। এর মধ্যে সাবেক রাষ্ট্র প্রধান দেশ করলেন।
আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি তাকেসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ১২৪ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন তহমুল ইসলাম (২৭) নামের এক তরুন। এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে তিন নম্বর আসামী করা হয়।
আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসিবে শপথ নেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তাঁর মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্টপতি হিসেবে শপথ নেয় মো. সাহাবুদ্দিন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।সোমবার (৭ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের স ...
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments