স্টাফ রিপোটার: সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।
সোমবার দুপুর পৌনে তিনটায় কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক।
তিনটি পিকআপে করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগদিতে বেলা এগারটা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সমাবেশকে কেন্দ্র করে ধোলাইখাল, রায়েরশাহ বাজার, কোট কাচারি, নয়াবাজার, দয়াগঞ্জে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments