স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ছাত্র-জনতার বিপ্লবের মুখে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার বিকালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবীন, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানার আহবায়ক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনছুর খান দিপক, ছাত্রদল নেতা ভিপি সোলায়মান, হোসেন সৈকত প্রমুখ।
নীরব বলেন, এই সরকার গঠিত হয়েছে জনরায়ে, জনগণের ইচ্ছায়। কিন্তু যতই দিন যাচ্ছে, আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি! প্রফেসর ইউনূস দেশের কৃতি সন্তান, বিশ্বব্যাপী তার পরিচিতি। তিনি বিদেশে বাংলাদেশের ফেইস, তার চেয়ে যোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে পেতাম না। তিনি ক্ষমতায় থাকতেও চান না, আগেও তাকে অফার করা হয়েছিল, থাকেননি। এখনো যে তিনি খুব ইনজয় করছেন, তা মনে হয় না। কিন্তু একটা কথা আমার বলতে হচ্ছে, তার টিম সিলেকশনটা ঠিক হয়নি। তিনি যাদের সঙ্গে নিয়েছেন, তাদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে। হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু ভাবভঙ্গিতে এমনই মনে হয়।
তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments