স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেমিনার শেষে ভারতের চলমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা চলমান রয়েছে কি না—এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।
তিনি বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও অহস্তক্ষেপের নীতিতে বিশ্বাস করে। অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অংশ নয়। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বড় আন্দোলনের ডাক দিয়েছে দেশটির বিরোধী দল ও তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের এই আন্দোলনকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments