ডেস্ক রিপোর্ট: রাজধানীর ক্ষিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে একজন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন ঐ নারী। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী এরকম একটি ভয়াবহ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘পুলিশ কর্মকর্তার ভাষ্য মতে, ওই নারী গতকাল সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। তারা ক্ষিলক্ষেত এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমন নামের এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করে ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যান। স্বামীর কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে টাকা আনার জন্য ছেড়ে দেন। তখন তিনি জাতীয় জরুরি সেবার মাধ্যমে পুলিশের সহযোগিতা নেন। ভোর ৪ টায় পুলিশ সেখান থেকে নারীকে উদ্ধার করতে সক্ষম হন। এই সময়ে চারজন দুর্বৃত্ত তাকে ধর্ষণ করেন। আর গ্রেপ্তারকৃত অপরাধীদের বক্তব্য হল তার সাথে প্রেমের সম্পর্ক ছিল, অন্যজনকে বিয়ে করেছে বিধায় তাকে পরিকল্পিতভাবে তুলে এনে ধর্ষণ করা হয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও এদেশে কোন মানুষ এবং কোন নারীর জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা যায় নি। আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী উদ্ধার করতে পারে কিন্তু রক্ষা করতে পারে না। গণতান্ত্রিক চর্চা সরকারও করে না, মানুষকে সেই শিক্ষাও দেয় না। একজন নারী তার স্বামীর সঙ্গে বেড়াতে যেতেও নিরাপদ না। তাহলে কোথায় যাবে নারীরা?’
নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নারীর অনুকূল নয়। ঘরের কোণ থেকে কর্মজীবী নারী সবাই নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করে। এই মানসিক নির্যাতনের কি কোন বিচার আছে? বেশিরভাগ ঘটনারই বিচার হয় না বলে অপরাধীরা আরো সুযোগ পাচ্ছে। দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী সম্পর্কিত মানসিকার পরিবর্তনের জন্য কার্যকরী উদ্যোগ ব্যতীত এর সমাধান সম্ভব নয়।’
অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments