তিতাস, বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধুকে ধর্ষনের ঘটনা ঘটেছে। বাগাতিপাড়ায় ৯৯৯ কল পেয়ে ধর্ষনের স্বীকার গৃহবধুকে উদ্ধার করে অভিযুক্ত দয়ারামপুরের মিশ্রিপাড়া গ্রামের হানিফ আলীর ছেলে মুন্টু (৩০)কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দয়ারামপুর এলাকা থেকে গৃহবধুকে উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার গৃহবধু পার্শ্ববর্তী উপজেলা বড়াইগ্রামের মাধাইমুড়িয়া গ্রামের আফছারের ছেলে শরিফ ধর্ম ভাই হিসেবে পরিচিত। সেই সুবাদে গত বৃহস্প্রতিবার শরিফের বাড়িতে বেড়াতে আসে ওই গৃহবধু। এর পর পরদিন শুক্রবার শরিফের সাথে বাগাতিপাড়া এলাকার দয়ারামপুর এলাকায় ঘুরতে আসে। শরিফ পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় মুন্টুর সাথে তার বাড়িতে পাঠায় গৃবধুকে। মন্টু তার নিজ ঘরে আটকে রেখে ধর্ষনের চেষ্টা করে। এতে ওই গৃহবধু বাঁধা দিলে ধারারো বটি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষন করে। গৃহবধু কৌশল করে জরুরী ঔষধ আনতে পাঠায় শরিফকে। সেই সুযোগে ৯৯৯ কল করে সহযোগীতা চায় গৃহবধু। পুলিশকে সঠিক ঠিকানা বলতে না পারলেও দেড় ঘন্টার অভিযানে গৃহবধুকে উদ্ধার করে অভিযুক্ত কে আটক করে পুলিশ।
এঘটনায় বাগাতিপাড়া থানায় ২জনকে অভিযুক্ত করে ধর্ষন মামলা দায়ের করেছেন ওই গৃহবধু। আটককৃত অভিযুক্তকে শনিবার দুপুরে নাটোর আদালতে প্রেরন করেছে পুলিশ। এছাড়া গৃহবধুকে নাটোর আধুনিক হাসপাতালে মেডিকেল টেষ্টের জন্য পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments