অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল।
অভিযান চলাকালে বাজারের “রুপালী ফিস” নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ অনিবন্ধিতভাবে মাছ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পায়। পরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিক হারুন সরকারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়া ওই প্রতিষ্ঠানে মাছ মজুদ ও বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। জনস্বাস্থ্য রক্ষা, খাদ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments