ডেস্ক রিপোর্ট : ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চনের দায়েরকৃত রিট মামলাটি আজ (সোমবার) হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। মামলাটি আজ আদেশের জন্য উক্ত বেঞ্চের কার্যতালিকার ২ নাম্বারে ছিল। সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক মামলাটির অন্তর্বর্তীকালীন আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় হাইকোর্ট মামলাটিতে আর কোনো আদেশ না দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।
রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯ মামলা করা হয়। এসব মামলায় বেশ কিছুদিন কারাভোগ করেন তিনি। মামলার আসামি হওয়া থেকে বাঁচতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। তার করা রিট আবেদনের শুনানি নিয়ে মামলার বাদীদের খুঁজে বের করতে গত ১৪ জুন সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিআইডিকে তদন্ত করতে দেওয়ার আদেশসহ হাইকোর্টের সেই পুরো অন্তর্বর্তীকালীন আদেশটি রিট আবেদনকারী কাঞ্চনের বিরুদ্ধে চলমান সকল মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করে দিয়েছেন।
আজ হাইকোর্টে বিবাদী পক্ষের আইনজীবীগণ আপিল বিভাগের আদেশের সার্টিফায়েড কপি দাখিল করেন। আপিল বিভাগের আদেশ দেখে হাইকোর্ট মন্তব্য করেন, যেহেতু আবেদনকারীর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশের ওপর আপিল বিভাগ কর্তৃক স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে এই রিট মামলায় অন্য কোনো আদেশ প্রদান করা সম্ভব নয়। এই বলে হাইকোর্ট মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন। বিবাদী পক্ষের মামলাটি শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট এমকে রহমান ও এডভোকেট শেখ ওমর শরীফ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments