বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শনিবার (১৪ মে ) সকাল ১০টায় শ্রীমঙ্গলে অাছকর অালী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গলের ইসবপুরস্থ শাহ মো: অাছকর অালী বহুমুখী মাদ্রাসা, শামসুন্নাহার বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠে চক্ষু চিকিৎসা সংক্রান্ত বিনামূল্যে প্রাথমিক পরামর্শ ও সেবা প্রদানের নিমিত্তে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
অাছকর অালী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অামেরিকান প্রবাসী মো: সাজ্জাদ অালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম এ মতিন, শাহ মো: অাছকর অালী বহুমুখী মাদ্রাসা ও শামসুন্নাহার বেগম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: হোসেন অালী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন অাহমেদ, দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি এম এ শুক্কুর, দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায় ও দৈনিক তৃতীয়মাত্রার শ্রীমঙ্গল প্রতিনিধি রূপক দত্ত, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এম এ মনির ও বর্তমান মেম্বার মো: শাহজাহান মিয়া প্রমূখ।
সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম এ মতিনের নেতৃত্বে জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ দল দিনব্যাপী এ চক্ষু শিবির পরিচালনা করা হয়।
সার্বিক সহযোগিতায় – জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির প্রকল্প ‘জালালাবাদ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments