নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। অন্যানের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, গোয়ালদিঘি মাদ্রাসার সুপার খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি জানান, অন্যান্য উপজেলার চেয়ে এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি ভালো। তবে ফার্মেসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডাক্তারের পরামর্শ ছাড়া যেন কোন ওষুধ বিক্রি না করে সে বিষয়ে সর্তক থাকার জন্য বলেন। বাজারের বাস ও অটো প্রবেশে বন্ধর বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চোরাচালানের বিষয়ে বর্ডার এলাকা বিজিবির সদস্যকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য সভা শেষে আটোয়ারী থানা পুলিশের আয়োজনে নতুন পুলিশ নিয়োগের ভিডিও ক্লিপ প্রর্দশন করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments