স্টাফ রিপোর্টার: অবশেষে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আনা ইউরেনিয়ামের চালান। শুক্রবার ২ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে আসা বিশেষ কার্গো ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান চালানটি দেশে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ইউরেনিয়ামের এই চালানটির ২৪ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত রুট ছিল রাশিয়া থেকে আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশ। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় সেদিন চালানটি দেশে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে গত সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, পাকিস্তান ক্লিয়ারেন্সটা দেয়নি। এখানে তো কতগুলো দেশ রয়েছে, আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান এবং এরপর ভারত হয়ে আসে। পাকিস্তান থেকে ক্লিয়ারেন্সটা যেহেতু আগে এসেছে, দিয়ে দেবে। হয়ত কোনো একটা গ্যাপ ছিল, দেয়নি। এটা ক্লিয়ারেন্স হয়ে যাবে।
পরবর্তীতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বিকল্প রুটের ব্যবস্থা করে। শুক্রবার রাশিয়ায় তৈরি চার ইঞ্জিনের ইলিউশিন আইএল-৭৬ মডেলের এয়ারক্রাফটে করে ভারত হয়ে চালানটি ঢাকায় আনা হয়। রাত ১১টা ৪৪ মিনিটে অবতরণের তথ্য নিশ্চিত করেছে রোসাটমের বাংলাদেশের পিআর সংস্থা ট্রাইউইন গ্রুপ। বিমানবন্দরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ সড়কপথে চালানটি রূপপুর প্রকল্পে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর রাত ৪টার দিকে ঢাকা থেকে বিশেষ গাড়িবহর রূপপুরের উদ্দেশে রওনা দেয় এবং শনিবার ৩ অক্টোবর সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রথম দফা জ্বালানি দেশে আনা হয়েছিল এবং চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনা হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments