ডেস্ক রিপোর্ট: রক্তাক্ত ২১ আগষ্ট আজ। বাংলাদেশের ইতিহাসে একটি কলংকময় দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ওঐ হামলায় ২২ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল কয়েকশত নেতাকর্মী। আহত অনেকেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।অনকে গ্রেনেড স্পিনট্টার শরীরে বহন করে দুঃসহ জীবন যাপন করছেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন তৎকালিন বিরোধী দলের নেতা ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীদের মানবঢালের কারনে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
সে দিন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ খােলা আকাশের নীচে ট্রাকে উন্মুক্ত মঞ্চে সমাবেশ করছিল। এই সুযোগ কাজে লাগায় দুর্বৃত্তরা।শেখ হাসিনার বক্তৃতার শেষ হওয়া মাত্র নৃশংস গ্রেনেড হামালা চালায়।পরিনত হয় মৃত্যুপুরীতে।সেখানে রাস্তায় পড়েছিল অসংখ্য নো-কর্মী।একই সাথে শেখ হাসিনার গাড়িতে গুলি চালানো হয়েছিল।
আওয়ামীলীগ প্রতি বছর দিবসটি স্মরণ করে বিভিন্ন কর্মসুচি পালন করেন। এবছর কোন কর্মসুচি পালন করার কোন জন্য দলের পক্ষে কিছু পাওয়া যায়নি।
গত ৫ আগষ্ট এক অভ্যূত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গাঢকা দিয়েছে দলের নেতাকর্মীরা।
অন্তর্বতী সরকার আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। বর্তমানে কঠিন অবস্থার মুখোমুখি আওয়ামীলীগ। সারাদেশে দেশে শত শত মামলা হচ্ছে।আত্মগোপনে থাকা অনেক নেতা ও সাবেক মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments