ডেস্ক রিপোর্ট: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না হয়, সে লক্ষ্যে ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
দেশজুড়ে যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সাত বা ৩০ দিন মেয়াদি যেকোনো ডেটা প্যাক বা বান্ডেল কিনলে ডেটা ব্যালেন্স থেকে কোনো খরচ ছাড়াই ইমোতে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। কেনা ডেটা প্যাক বা বান্ডেলের মেয়াদ থাকা পর্যন্ত প্রতি শুক্রবার এ সুবিধা পাওয়া যাবে।
বিদেশে থাকা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে কথা বলতে ইমো ব্যবহার করেন বাংলাদেশের অনেক গ্রাহক। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ইমো ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক।
বাংলাদেশিদের জন্য শুক্রবার শুধু ছুটির দিন নয়, এ দিন পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো ও খাওয়াদাওয়ার দিন। লাখো বাংলাদেশি ও প্রবাসী কর্মীর জন্য বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও শুক্রবার বিশেষ একটি দিন।
‘কাস্টমার-ফার্স্ট’ দর্শনে বিশ্বাসী একটি অপারেটর হিসেবে এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের ডেটা খরচের চিন্তা কমিয়ে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘœ যোগাযোগ নিশ্চিত করছে বাংলালিংক।
এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান বলেন,“পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকা সহজ নয়। প্রবাসী কর্মীদের পরিবারগুলো প্রিয়জন দূরে থাকায় যে গভীর আবেগ অনুভব করে, সে দূরত্ব সহজে দূর করা সম্ভব নয়। তবে একটি ‘পিপল-ফার্স্ট’ ব্র্যান্ড হিসেবে আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকের পাশে থাকা।”
তিনি আরও বলেন,“বাংলাদেশি পরিবারগুলোর জন্য শুক্রবার একটি পবিত্র দিন। বাংলালিংক বিশ্বাস করে, কানেক্টিভিটির মাধ্যমে শারীরিক দূরত্বের কারণে সৃষ্ট প্রভাব কমানো যায়। পরিবারের সকল সদস্য মিলে উদযাপনের দিনটিতে সকলকে আরও কাছে রাখার একটি প্রয়াস এ উদ্যোগ।”
‘কথা বলা শুক্রবারে ফ্রি’ অফারের জন্য আলাদা করে কোনো নিবন্ধন করতে হবে না। এর জন্য বাড়তি কোনো খরচও নেই। যেকোনো সাত বা ৩০ দিন মেয়াদি ডেটা প্যাক বা বান্ডেল কিনলে বা নবায়ন করলেই এ সুবিধা পাওয়া যাবে। মাইবিএল অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইউএসএসডি কোড বা প্রচলিত রিটেইল চ্যানেলের মাধ্যমে এসব প্যাক কেনা যাবে।
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও স ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। নভেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ড ...
বিশেষ প্রতিনিধি, লন্ডন : যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
সব মন্তব্য
No Comments