ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ সোমবার এক বিবৃতিতে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণীত হয়ে যে সব নেতাকর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির রাজনীতির সাথে সংশ্লিষ্ট এদেরকে দল থেকে বহিস্কার বা অব্যাহতি প্রদান অতীব দুঃখজনক। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত দলীয় শৃংখলা ভংগের ভংগুর অজুহাত তুলে দলের নিবেদিত প্রাণ কর্মী ও সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা অত্যান্ত দুঃখজনক। অনতিবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত ও বহিস্কৃত নেতা-কর্মীদের দলে ফিরিয়ে এনে -স্ব -স্ব পদে বহালের আহবান জানাচ্ছি।
তিনি বলেন যেই মুহুর্তে প্রয়োজন সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নির্বাচনে বিপর্যয় এড়িয়ে দলকে শক্তিশালী করা সেই মুহুর্তে নিবেদিত প্রাণ নেতা কর্মীদের দল থেকে বের করে দিয়ে দলকে ন্যাপ মোজাফ্ফর, ন্যাপ ভাসানী ও মুসলীম লীগে রূপান্তরের সামিল। তাই অনতিবিলম্বে দলকে ঐক্যবদ্ধ করার সকলে প্রয়াস গ্রহণের জন্য পার্টির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments