মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় ‘পদ্মা পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও সহকারীসহ আহত হয়েছেন আরও ২৫ জন। স্থানীয় লোকজনের সহায়তায় পুঠিয়া ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৪৫)। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে।
বিড়ালদহ এলাকার প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ‘রাত ২টার দিকে বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এরপর দেখতে পাই বাসটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। বাসের বেশির ভাগ যাত্রী গুরুতর আহত হয়ে পড়ে আছেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই রাতেই হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত অনেক রোগী এখানে আনা হয়েছে। এদের মধ্য থেকে কিছু মুমূর্ষু রোগী সরাসরি রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি, সেখানে একজন মারা গেছেন। এ ছাড়া অল্প আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুর জেলা থেকে যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিড়ালদহ এলাকায় আসামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় ২৫ জন যাত্রী গুরুতর আহত হন। তবে আহতদের মধ্যে একজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments