চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরীর ইপিজেডের এয়ারপোর্ট রোডে তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ৬ মার্চ রাত ৯টার দিকে এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম্যান, অন্য দুজন বাসের যাত্রী।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাঁদের প্রকৃত সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান বলেন, মেঘনা অয়েলে তেল ভর্তি ওয়াগন আনার জন্য একটি ইঞ্জিন যাচ্ছিল। এই সময় সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেললাইনের ওপরে চলে আসে। তখন রেলের ইঞ্জিন সেটিতে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments